আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার নেপথ্যে রাশিয়া!

MATI PROTIDINJune 16, 2026
শেয়ার করুন:

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার প্রত্যক্ষ মদদ ছিল।গাড়ি ও কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন রোমান লাভরিনোভিচ এবং স্ট্যানিস্লাভ কার্পিউক।

২২ বছর বয়সী রোমান লাভরিনোভিচ ইউক্রেনীয় নাগরিক এবং ২৭ বছর বয়সী স্টানিস্লাভ কারপিউক ইউক্রেনে জন্ম নেওয়া রোমানীয় নাগরিক। তাদের লন্ডনের ওল্ড বেইলি আদালতের জুরি দোষী সাব্যস্ত করেছে।

২০২৫ সালের মে মাসে উত্তর লন্ডনে স্টারমারের আগে ব্যবহার করা একটি টয়োটা গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক দিন পর আরো দুটি বাড়িতে আগুন লাগানো হয়। এর একটি বাড়ির মালিক ছিলেন স্টারমার, যেখানে তার শ্যালিকা ভাড়ায় থাকতেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, রুশ ভাষায় টেলিগ্রাম ব্যবহারকারী ‘এল মানি’ অনলাইনে রোমান লাভরিনোভিচকে নিয়োগ করেন এবং তাকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই তিনি অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটান।

বিবিসির অনুসন্ধান অনুযায়ী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ইউক্রেনীয় যুবক রোমান লাভরিনোভিচ সম্ভবত জানতেন না যে, তিনি প্রধানমন্ত্রীর সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছেন।

তদন্তে দেখা গেছে, ‘ইএল’ নামে পরিচিত ওই ব্যক্তি তাকে অনলাইনে নির্দেশনা ও অর্থের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লাভরিনোভিচ গ্রেপ্তার হন। বিবিসির দাবি, এই ঘটনা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি বড় অভিযানের অংশ হতে পারে। তদন্তে আরো বলা হয়েছে, ‘ইএল’ সম্ভবত ২৩ বছর বয়সী রুশ কূটনীতিক ইয়েভজেনি লিউকশিন।

বিবিসি জানতে পেরেছে, রুশ এজেন্টরা সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে দূর থেকে নাশকতা ও উস্কানিমূলক প্রচারণা চালিয়েছে। তারা অনলাইনে ভুয়া উগ্র-ডানপন্থী ও মুসলিম গোষ্ঠী তৈরি করে যুক্তরাজ্যে ভাঙচুর, বিভেদ ও ভীতি ছড়ানোর চেষ্টা করেছিল।

রাশিয়া-ভিত্তিক অ্যাকাউন্টগুলো স্টারমারকে লক্ষ্য করে চালানো অগ্নিসংযোগ হামলার উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা পোস্ট করেছিল। আর এগুলো ছড়িয়ে দিত উগ্র-ডানপন্থী ইসলাম-বিরোধী কর্মী টমি রবিনসনের মতো ব্যক্তিরা।

আদালতে উল্লেখ্য ‘ইএল মানি’ নামে উল্লেখ করা ব্যক্তি টেলিগ্রামের মাধ্যমে রোমান লাভরিনোভিচকে খুঁজে বের করে বিভিন্ন কাজের দায়িত্ব দেন। শুরুতে পোস্টার লাগানো ও গ্রাফিতি আঁকার মতো কাজ দিলেও পরে অগ্নিসংযোগের মতো অপরাধে জড়ান। তদন্তে দেখা গেছে, ইএল (ইএল মানি) রুশ ভাষায় যোগাযোগ করতেন এবং তার উদ্দেশ্য ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট ছিল।

তদন্তে দেখা গেছে, ‘ইএল’ নামে পরিচিত ব্যক্তি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করতেন, ইউক্রেনীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতেন এবং রুশপন্থী প্রচারণা চালাতেন। তিনি ইউক্রেনে হামলা ও অগ্নিসংযোগে উসকানি দিতেন। এসব কাজের জন্য ১ হাজার ডলার ও রুশ নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।

এ ছাড়া নিজের পরিচয় সম্পর্কে ইঙ্গিত দিয়ে তিনি দাবি করেছিলেন, তার বাবা ইউরোপে কাজ করেন এবং ন্যাটো ও সিআইএ সংক্রান্ত কিছু নথি তার কাছে পৌঁছায়।

বিবিসি বলছে, ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে টেলিগ্রাম চ্যাটে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ইয়েভজেনি লিউকশিনকে শনাক্ত করা হয়।’ এর আদ্যক্ষর ‘ইএল’ হামলার নির্দেশদাতার সঙ্গে মিলে যায়। তাকে ‘রেডিও সাউথপোর্ট’ ও ‘ওয়াগনার গ্রুপ’ সমর্থিত একটি চ্যাটেও পাওয়া গেছে। ওয়াগনার গ্রুপ হলো রাশিয়ার একটি সামরিক সংস্থা, যার প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন রাইবার চ্যানেলকে অর্থায়ন করতেন।

এ বিষয়ে যুক্তরাজ্যে রুশ দূতাবাস বলেছে, ‘আমরা রাশিয়া বা তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি।’ তারা আরো বলেছে, ‘রাশিয়া যুক্তরাজ্য বা তার জনগণের জন্য কোনো হুমকি নয় এবং ব্রিটেনের প্রতি কোনো আগ্রাসী উদ্দেশ্য পোষণ করে না।’

বিবিসির প্রশ্নের জবাব দেননি রুশভাষী লুকশিন। তবে তার সঙ্গে যোগাযোগের কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কিত প্রচার চ্যানেলটি অনলাইনে আর খুঁজে পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

সম্পর্কিত সংবাদ

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা
যুক্তরাজ্য

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা

June 17, 2026

আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ‘আইইএলটিএস’-এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনা ঘটেছে। নজিরবিহীন এই...

আরও পড়ুন
দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার
খেলাধুলা

দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার

June 14, 2026

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে দ্রুত...

আরও পড়ুন
যুক্তরাজ্যে নারীকে অপহরণ ও ধর্ষণ: ভারতীয় বংশোদ্ভূতের ৩৪ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নারীকে অপহরণ ও ধর্ষণ: ভারতীয় বংশোদ্ভূতের ৩৪ বছরের কারাদণ্ড

June 13, 2026

লন্ডনে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ৩৪ বছরের কারাদণ্ড...

আরও পড়ুন