আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
যুক্তরাজ্য

জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে লন্ডনে যুক্তরাজ্য জাসদের সভা

MATI PROTIDINJuly 4, 2026
শেয়ার করুন:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাকক্ষে বুধবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু।

সভায় বক্তারা হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ ও ঘোষিত রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তাঁর দাবি, মামলায় উত্থাপিত অভিযোগগুলো প্রমাণিত হয়নি এবং সংশ্লিষ্ট সময়ে ইনু রাষ্ট্র বা প্রশাসনের এমন কোনো দায়িত্বে ছিলেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল।

বক্তারা আরও দাবি করেন, এ রায়ের মাধ্যমে হাসানুল হক ইনুর প্রতি অবিচার করা হয়েছে। তারা দেশ-বিদেশের মানবাধিকারকর্মী, গণতন্ত্রকামী মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা হাসানুল হক ইনুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ড. আবু মুস্তফা, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অর্থবিষয়ক সম্পাদক রেদওয়ান খান, প্রচার ও যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, কামরান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর সেলিম উল্লাহ, কলামিস্ট নুর মনি, সাংবাদিক ড. আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত

August 19, 2026

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল...

আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি: বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের ব্যাখ্যা
যুক্তরাজ্য

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি: বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের ব্যাখ্যা

August 2, 2026

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সাবেক সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সোহেল এর সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে...

আরও পড়ুন