আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাজ্য

তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে ঠাণ্ডা পানি বিতরণ করলেন ওবায়দুল কবীর খোকন

MATI PROTIDIN•July 10, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্য জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ নিয়ে পথচারীদের পাশে দাঁড়িয়েছেন বার্মিংহামের স্মল হিথ এলাকার সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর। ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের মাঝে ঠাণ্ডা পানীয় পানি বিতরণ করেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাইরে কর্মরত শ্রমজীবী মানুষ, ডেলিভারি কর্মী, বয়স্ক ব্যক্তি এবং পথচারীরা প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন ওবায়দুল কবীর।

 

পানি বিতরণকালে ওবায়দুল কবীর বলেন, “এই প্রচণ্ড গরমে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সামান্য একটি বোতল ঠাণ্ডা পানিও একজন পথচারীর জন্য অনেক বড় স্বস্তি হতে পারে। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে এমন সংকটময় সময়ে মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

এ সময় পথচারীরা তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান এবং মানবিক এই কার্যক্রমের প্রশংসা করেন। স্থানীয়দের মতে, তীব্র গরমে এ ধরনের উদ্যোগ মানুষের মাঝে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল দৃষ্টান্ত।

ওবায়দুল কবীর জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড

October 31, 2026

যুক্তরাজ্যে জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে রাষ্ট্রীয় কল্যাণ তহবিলের ১ লাখ ৭২...

আরও পড়ুন
লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
যুক্তরাজ্য

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

October 30, 2026

লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে...

আরও পড়ুন
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্য

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

October 24, 2026

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক...

আরও পড়ুন