আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জনমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পসাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জনমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্প
খেলাধুলা

অবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডের

MATI PROTIDINSeptember 22, 2026
শেয়ার করুন:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। বারবার হানা দেওয়া বাম হাঁটুর গুরুতর ইনজুরির কারণে চিকিৎসকের পরামর্শ মেনে ৩৬ বছর বয়সী এই গতিদানব আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উড জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা আর সম্ভব নয়, যার কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন।

২০১৫ সালে অভিষেকের পর উড তার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ড পেস এ্যাটাকে দলের অন্যতম প্রধান শক্তি ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে চোটের সাথে অবিরাম লড়াই করেও তিনি বল হাতে গতির ঝড় তুলেছেন।

সেই সাথে ইংল্যান্ডের বড় বড় সাফল্যে অবদান রেখেছেন।

ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটেই দুর্দান্ত অবদান রেখেছেন উড।টেস্ট ক্রিকেটে ৩৮ ম্যাচে ১১৯ উইকেট ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে খেলে নিয়েছেন ৫৪ উইকেট।

মার্ক উড শুধু গতির জন্যই পরিচিত ছিলেন না, তিনি ইংল্যান্ডের আধুনিক ক্রিকেটের বেশ কিছু বড় সাফল্যের নেপথ্য কারিগর ছিলেন। ২০১৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ জয়ে ট্রেন্ট ব্রিজে দলের জয়সূচক শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি।

এ ছাড়া ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান শক্তির জায়গা ছিলেন এই পেসার।

সম্পর্কিত সংবাদ

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি
খেলাধুলা

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

September 21, 2026

মাঠের বাইরে মানবিক কাজেও নিয়মিতই আলোচনায় আসেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের সহায়তার খবর এসেছে...

আরও পড়ুন
দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত
খেলাধুলা

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত

September 19, 2026

চিরাচরিত নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা দাঁড়িয়েছিলে লাইনে। অপেক্ষায় ছিলেন নিজ দেশের জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর। কিন্তু...

আরও পড়ুন
সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন