আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাজ্য

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি

MATI PROTIDIN•September 22, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে আয়োজক সংগঠন সংঘ সমিতি।

রোববার (২০ সেপ্টেম্বর) ওয়ালসলের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় সাংবাদিক, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সংঘ সমিতির অন্যতম সদস্য নজরুল ইসলামের পরিচালনায় সভায় মিডল্যান্ডসের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, স্পন্সর প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন। তাঁরা বাংলা কমিউনিটি ডে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানটি সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের কমিউনিটি আয়োজন বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠান সফল করতে সংবাদ প্রচার ও সহযোগিতার জন্য সাংবাদিকদের এবং আর্থিক ও অন্যান্য সহায়তার জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ‘থ্যাংক ইউ’ স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলা কমিউনিটি ডে সফল করতে মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা দেওয়া হয়।

সভায় বাংলা কমিউনিটি ডে উপলক্ষে সংগ্রহ করা অর্থের একটি অংশ স্থানীয় তিনটি মসজিদের জন্য হস্তান্তর করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। সংঘ সমিতির পক্ষ থেকে বলা হয়, কমিউনিটি ডে শুধু সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে সামাজিক সহযোগিতা ও কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করা হয়েছে।

আয়োজকেরা বাংলা কমিউনিটি ডে সফল করতে সহযোগিতা করা সাংবাদিক, স্পন্সর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও ওয়ালসলের বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড

October 31, 2026

যুক্তরাজ্যে জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে রাষ্ট্রীয় কল্যাণ তহবিলের ১ লাখ ৭২...

আরও পড়ুন
লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
যুক্তরাজ্য

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

October 30, 2026

লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে...

আরও পড়ুন
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্য

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

October 24, 2026

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক...

আরও পড়ুন