আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনীজাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমামধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমানদেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমানবিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডেমালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনীজাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমামধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমানদেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমানবিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
কমিউনিটি

মালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

MATI PROTIDIN•September 24, 2026
শেয়ার করুন:

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (মিহাস)-এর ২২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘আস্থা গঠন, স্থিতিস্থাপকতা চালনা’ প্রতিপাদ্যে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর চার দিনব্যাপী মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মিহাসের এবারের আয়োজন। বাংলাদেশসহ ৫৮টি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রায় ২ হাজার স্টলে হালাল খাদ্যপণ্য, ওষুধ, প্রসাধনী, পোশাক, পরিবহন ও সরবরাহব্যবস্থা, ইসলামী অর্থায়ন, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে খাদ্য ও পানীয়, প্রস্তুত খাবার, হিমায়িত খাদ্যপণ্য, মসলা, সুগন্ধি চাল, মধু, চা, কৃষি ও কৃষিজাত পণ্য, ওষুধসহ বিভিন্ন ভোক্তা পণ্য প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে এসব পণ্য তুলে ধরছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাপেক্স কনভেনিয়েন্স ফুডস লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, ঘরেরবাজার, নওরিশ ফুডস লিমিটেড, প্যারাগন গ্রুপ এবং তালুকদার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ।

মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) রপ্তানি ত্বরান্বিতকরণ বিভাগের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা জাই শংকর উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাইকমিশনার ও জাই শংকর অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মালয়েশিয়া ও বৃহত্তর আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানো, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারি গড়ে তোলা এবং হালাল সনদের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

পরে হাইকমিশনার ও জাই শংকর বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাঁরা মিহাসে বাংলাদেশের অংশগ্রহণ, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ এবং বাংলাদেশ-মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনার কথা তুলে ধরেন।

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের বুথে দেশের উল্লেখযোগ্য রপ্তানিযোগ্য পণ্য, প্রচারপত্র, প্রকাশনা ও প্রচারণামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

মেলায় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি বৈঠক, ব্যবসায়িক যোগাযোগ এবং অংশীদার খোঁজার বিভিন্ন আয়োজন রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নতুন ক্রেতা, আমদানিকারক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছে।

এ ছাড়া হাইকমিশনার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাণ এবং এগ্রোভার্স লিমিটেড (মৈত্রী)-এর স্টল পৃথকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি মালয়েশিয়ার বাজারে প্রতিষ্ঠানগুলোর অবস্থানের প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মিহাসের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের হালাল পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক ও পরিবেশকদের কাছে বাংলাদেশি হালাল পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে প্রবেশ ও ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে।

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন