আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডনিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইটজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজটদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশুসিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডনিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইটজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজটদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশু
কমিউনিটি

রিং কাঁপিয়ে ইতিহাস হামজার, টিকেও জয়ে ব্রিটিশ-কমনওয়েলথ চ্যাম্পিয়ন

MATI PROTIDIN•October 4, 2026
শেয়ার করুন:

দুর্দান্ত জয়ে ব্রিটিশ-বাংলাদেশি বক্সিংয়ে নতুন ইতিহাস গড়েছেন হামজা উদ্দিন। টিকেও জয়ের মাধ্যমে একই রাতে ব্রিটিশ ও কমনওয়েলথ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

রোমাঞ্চকর লড়াইয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের মোকাবিলা করেন হামজা। একপর্যায়ে রেফারি লড়াই থামিয়ে দিলে টিকেও জয় নিশ্চিত হয় তাঁর।

এই জয়ের মধ্য দিয়ে হামজার ক্যারিয়ারে যুক্ত হলো ব্রিটিশ ও কমনওয়েলথ—দুটি মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

হামজার এই সাফল্যে তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের পাশাপাশি গর্বিত যুক্তরাজ্যের বৃহত্তর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি। বিশেষ করে ওয়ালসালের বাংলাদেশি কমিউনিটিতে এ জয়কে ঘিরে তৈরি হয়েছে আনন্দ ও উচ্ছ্বাস।

দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলা, আত্মত্যাগ ও অধ্যবসায়ের ফল হিসেবেই এই সাফল্য এসেছে বলে তাঁর সমর্থকেরা মনে করছেন।

লড়াইটি সরাসরি রিংসাইড থেকে প্রত্যক্ষ করা এক প্রত্যক্ষদর্শী বলেন, হামজার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারা ছিল অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।

ব্রিটিশ-বাংলাদেশি তরুণদের জন্য হামজা উদ্দিনের এই সাফল্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন কমিউনিটির অনেকে।

সম্পর্কিত সংবাদ

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশী নিহত
কমিউনিটি

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশী নিহত

October 5, 2026

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় গতকাল রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে...

আরও পড়ুন