আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
বাংলাদেশ

‘হার্ডলাইনে গিয়ে হলেও বিশ্বরোডে অটোরিকশা বন্ধ করতে হবে’

MATI PROTIDIN•October 6, 2026
শেয়ার করুন:

মহাসড়কে তীব্র যানজট ও দুর্ঘটনা রোধে প্রয়োজনে কঠোর অবস্থান নিয়ে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অটোরিকশামুক্ত করার দাবি জানিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।তবে চালকদের হঠাৎ বেকার না করে তাদের জন্য সরকারিভাবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করারও তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বরোডে অটোরিকশা চালানোর আন্দোলন প্রয়োজনে হার্ডলাইনে গিয়ে হলেও বন্ধ করতে হবে। এদের কারণে সড়কে যে পরিমাণ যানজট তৈরি হয়, তা অকল্পনীয়। শহরের মেইন রোড তো আছেই, গ্রামের বাজারগুলোতেও চলাচল করা অনেক সময় মুশকিল হয়ে যায়।’

ফেসবুক পোস্ট তিনি লেখেন, ‘না আছে ন্যূনতম ড্রাইভিং প্রশিক্ষণ, না এরা সড়কে চলাচলের নিয়মকানুন যথাযথভাবে মানে। যে এলাকায় ১০টা অটো থাকলে যথেষ্ট, সেখানে দেখা যায় ৩০টা অটো। ফলে যানজট, সড়ক দুর্ঘটনা ও মানুষের কর্মঘণ্টা নষ্ট—সবকিছুই বাড়ছে।’

‘দেখুন, বিষয়টা শুধু সিমপ্যাথি দেখানোর নয়; বিষয়টির সঙ্গে দেশের সার্বিক যানজট কমানো, কর্মঘণ্টা বাঁচানো, সড়ক দুর্ঘটনা কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত।’

তিনি বলেন, ‘তবে যারা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের হঠাৎ করে বেকার করে দেওয়াও সমাধান নয়। সরকারকে পরিকল্পিতভাবে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে—প্রয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার সুযোগ, সহজ শর্তে ঋণ বা অন্য কোনো কর্মমুখী ব্যবস্থা নিতে হবে।’

‘মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জনস্বার্থে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অটোরিকশার অবাধ চলাচল থেকে মুক্ত করার কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।’

সম্পর্কিত সংবাদ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই

November 3, 2026

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার...

আরও পড়ুন
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ

বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

November 3, 2026

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা চার দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব...

আরও পড়ুন