আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ভারতের তরুণদের প্রতি এনসিপির সংহতি‘আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠিনারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহরিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশেরহুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দররবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারভারতের তরুণদের প্রতি এনসিপির সংহতি‘আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠিনারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহরিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশেরহুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দররবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
খেলাধুলা

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

MATI PROTIDIN•October 10, 2026
শেয়ার করুন:

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন রহস্যময়ী স্পিনার আলিস আল ইসলাম।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন পেস তারকা নাহিদ রানা।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।

এরপর ২১ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই মাঠে হবে সিরিজের ফাইনাল।

সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

বাংলাদেশ দল—লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

সম্পর্কিত সংবাদ

বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন পোস্ট
খেলাধুলা

বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন পোস্ট

October 6, 2026

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন সম্পন্ন করেছেন লিওনেল মেসি। সোমবার এজেইজায় সতীর্থদের...

আরও পড়ুন
‘আমরা ভীষণ লজ্জিত’: এশিয়ান গেমসে ব্যর্থতায় সালাউদ্দিন
খেলাধুলা

‘আমরা ভীষণ লজ্জিত’: এশিয়ান গেমসে ব্যর্থতায় সালাউদ্দিন

October 3, 2026

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম...

আরও পড়ুন
ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের
খেলাধুলা

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

October 3, 2026

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে উৎসবের আবহ। গ্যালারিজুড়ে ব্রাজিলের পতাকা, সঙ্গে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস। বহু প্রতীক্ষিত রাতে অবশ্য মাঠের গল্পটা...

আরও পড়ুন