আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডনিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইটজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজটদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশুসিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডনিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইটজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজটদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশু
বাংলাদেশ

জিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদ

MATI PROTIDIN•October 12, 2026
শেয়ার করুন:

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। সোমবার (১২ অক্টোবর) দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধের জবাব কখনও সহিংসতা, হামলা কিংবা ভাঙচুরের মাধ্যমে হতে পারে না। গণতান্ত্রিক সমাজে প্রত্যেক রাজনৈতিক দল ও ব্যক্তির নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনও রাজনৈতিক নেতা বা তার বাসভবনে এ ধরনের হামলা গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশের পরিপন্থি।’

নেতারা বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে হলে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা ও ভীতি সৃষ্টির যেকোনও অপচেষ্টা পরিহার করতে হবে।’

তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সহিংসতার অবসান এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

সম্পর্কিত সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইট
বাংলাদেশ

১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইট

October 12, 2026

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ...

আরও পড়ুন
ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

October 12, 2026

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে সাত কিলোমিটার যানজট তৈরি হয়েছে। সড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত থেমে থেমে চলছে...

আরও পড়ুন
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশু
বাংলাদেশ

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশু

October 12, 2026

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। হাইকোর্টে দাখিল...

আরও পড়ুন