আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কমিউনিটি

২৫ অক্টোবর বার্মিংহামে বসছে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

MATI PROTIDIN•October 17, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যে বসবাসরত সফল ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সম্মাননা জানাতে আগামী ২৫ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড’। দীর্ঘ সাত বছর বিরতির পর ফিরছে এ আয়োজন। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংগঠন দেশ ফাউন্ডেশন।

বার্মিংহামের ঐতিহ্যবাহী বিংলি হলে বসবে প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ মিলনমেলা। অনুষ্ঠানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের পাশাপাশি স্টার্টআপ ও উদীয়মান তরুণ উদ্যোক্তাদেরও স্বীকৃতি দেওয়া হবে।

এবারের আয়োজনের মূল স্পন্সর হিসেবে রয়েছে গ্লোবাল লার্নিং পাথওয়ে লিমিটেড।

অনুষ্ঠান সামনে রেখে বার্মিংহামে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন দেশ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিসবাউর রহমান। মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ।

বক্তারা জানান, ২০১৫ সালে যাত্রা শুরু করা এ সম্মানজনক আয়োজনের আগের আসরে ব্রিটিশ প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে ৩৩টির বেশি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। আয়োজন সফল করতে ইতোমধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রোড শো এবং লন্ডনে প্রেস ব্রিফিং সম্পন্ন করেছে দেশ ফাউন্ডেশন ইউকে।

সম্পর্কিত সংবাদ

কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার
কমিউনিটি

কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার

November 2, 2026

কুয়েতের আল-মুতলা শহরে নির্মাণাধীন ভবনে এক সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (৩১...

আরও পড়ুন
ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজার
কমিউনিটি

ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজার

November 2, 2026

গ্রিসের একটি প্রথম সারির প্রতিষ্ঠানে কাজের সুযোগ ও নিয়োগকর্তার কাছ থেকে প্রাতিষ্ঠানিক ‘ওয়ার্ক পারমিট’ লাভ-সবই নিশ্চিত হয়েছিল ইমন...

আরও পড়ুন
দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত
কমিউনিটি

দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

October 22, 2026

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুই প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৮ জন আহত...

আরও পড়ুন