আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
বাংলাদেশ

নয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের

MATI PROTIDIN•November 1, 2026
শেয়ার করুন:

চলতি পঞ্জিকা বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৩ হাজার ৩০৩ কোটি টাকা নিট লোকসান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। বিনিয়োগ থেকে আয় কমে যাওয়া এবং আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বেড়ে যাওয়ায় এই লোকসান হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। এতে দেখা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে ব্যাংকটির নিট লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

বড় অঙ্কের লোকসানের প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারপ্রতি আয়েও (ইপিএস)। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৯ পয়সা। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে এ হিসাবে শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৫ পয়সা। সমন্বিত হিসাবে এ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ২০ পয়সা।

লোকসানের কারণে ব্যাংকটির নিট সম্পদমূল্যও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ৩০ সেপ্টেম্বর একক হিসাবে ব্যাংকটির নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ৬ হাজার ৯৬৩ কোটি টাকা। সমন্বিত হিসাবে নিট সম্পদমূল্য ৭ হাজার ১৬১ কোটি ৬ লাখ টাকা থেকে কমে ৩ হাজার ৮০৬ কোটি ৫ লাখ টাকায় নেমেছে।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে। একক হিসাবে গত বছরের একই সময়ে ৪৩ টাকা ২৫ পয়সা থাকলেও চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা নেমে এসেছে ২২ টাকা ২৭ পয়সায়। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪৪ টাকা ৪৮ পয়সা থেকে কমে হয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা।

এদিকে বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির পরিচালন নগদ প্রবাহেও অবনতি হয়েছে। একক হিসাবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৩৬ টাকা ৫৪ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ৮৯ পয়সা। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ১২ টাকা ৪৪ পয়সা থেকে কমে ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সায় দাঁড়িয়েছে।

ব্যাংকের সভায় উপস্থাপিত নথিতে লোকসানের কারণ হিসেবে বিনিয়োগ থেকে আয় কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, উচ্চমাত্রার খেলাপি ঋণ এবং ব্যাংক-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ আত্মসাতের ঘটনায় বিনিয়োগ থেকে আয় কমেছে। পাশাপাশি আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বেড়েছে।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে। এসব অর্থের পুরোটাই খেলাপি হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই

November 3, 2026

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার...

আরও পড়ুন
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ

বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

November 3, 2026

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা চার দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব...

আরও পড়ুন