আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবারইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার
আন্তর্জাতিক

ওয়াশিংটন সংলাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

MATI PROTIDINMay 16, 2026
শেয়ার করুন:

দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত কমাতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের বৈঠক শেষে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১৬ এপ্রিলের যুদ্ধবিরতি আরো ৪৫ দিনের জন্য বাড়ানো হচ্ছে, যাতে আলোচনায় আরো অগ্রগতি সম্ভব হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল রবিবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর তিন দিনের মাথায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরপর লেবাননে বড় ধরনের বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

এতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েল সেখানে নিজেদের ঘোষিত নিরাপত্তা অঞ্চল ধরে রেখেছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই আলোচনা ছিল সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ইসরায়েল ও লেবাননের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। আলোচনায় নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারাও অংশ নেন।

টমি পিগট জানান, আগামী ২৯ মে পেন্টাগনে নতুন একটি ‘নিরাপত্তা ট্র্যাক’ শুরু হবে। পাশাপাশি ২ ও ৩ জুন রাজনৈতিক পর্যায়ের আলোচনার জন্য আবারও দুই পক্ষকে একত্র করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তিনি বলেন, ‘আমরা আশা করি এই আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি, সার্বভৌমত্বের পারস্পরিক স্বীকৃতি এবং সীমান্তে প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে। লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানায়, তারা এই যুদ্ধবিরতির গতি ধরে রেখে স্থায়ী শান্তিচুক্তির দিকে এগোতে চায়।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় নিরাপত্তা সংলাপ শুরু হওয়ায় নাগরিকদের জন্য স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার রাজনৈতিক পথ তৈরি করবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

September 19, 2026

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনে সই করেছেন...

আরও পড়ুন
ইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরব
আন্তর্জাতিক

ইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরব

September 19, 2026

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পাইপলাইনে ড্রোন হামলার পর আগামী মাসে ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারে অপরিশোধিত তেল...

আরও পড়ুন
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

September 17, 2026

ভারতে সাম্প্রতিক অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর বেশ কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য...

আরও পড়ুন