আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবদুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব
আন্তর্জাতিক

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

MATI PROTIDIN•October 15, 2026
শেয়ার করুন:

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবের মক্কায় । সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত হওয়ার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

আজেল নিউজ নামে একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এসব জানানো হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মক্কার পবিত্র একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে এবং তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে বিচারিক আদালত অপরাধের তীব্রতা এবং স্থান ও পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করে ও মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় বহাল রাখেন এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা নষ্টকারী ও অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত

October 16, 2026

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ...

আরও পড়ুন
‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প

October 16, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন...

আরও পড়ুন
মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপ
আন্তর্জাতিক

মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপ

October 15, 2026

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করে একটি ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে অভিহিত করেছেন।...

আরও পড়ুন