আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবারইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার
বাংলাদেশ

‘জনগণ গুম-অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র দেখতে চায়’

MATI PROTIDINMay 9, 2026
শেয়ার করুন:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনমনে শান্তি এবং স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়, যেখানে জানমালের ভয় থাকবে না। অবিচার, অনাচার কিংবা নির্যাতন-নিপীড়নের ভয় থাকবে না।

এমন একটি প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তথা পুলিশের ভূমিকাই সর্বাধিক। পুলিশ সপ্তাহ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে পুলিশের দায়িত্ব পালনের পথ অনেকটা সহজ এবং সুগম হয়ে যায়।

রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ হয়ে উঠুক নিজেদেরকে জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের একটি মুহূর্ত। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমানে কর্মরত সব কর্মকর্তা ও সদস্যকে এবং অবসরপ্রাপ্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও স্বনির্ভর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। তবে ঘরে-বাইরে জনমনে নিরাপত্তা, স্বস্তি না থাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে।

এ জন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরায় প্রতিষ্ঠা এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার।

এই প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘দেশের প্রতিটি প্রয়োজনে ও সংকটে পুলিশ সর্বোচ্চ পেশাদারি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, একটি উপযোগী ও অনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম।’

তারেক রহমান আরো বলেন, ‘শুধু দেশেই নয়, বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।

সম্পর্কিত সংবাদ

মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার
বাংলাদেশ

মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার

September 19, 2026

দেশে মাদকের বিস্তার ঠেকানো যাঁদের দায়িত্ব, তাঁদেরই কেউ কেউ জড়িয়ে পড়ছেন মাদক কারবারে। মাদকসহ এই ব্যক্তিরা যখন গ্রেপ্তার...

আরও পড়ুন
বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন