আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবদুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব
খেলাধুলা

রোনান সুলিভানকে সাফের শুরু থেকেই পাচ্ছে বাংলাদেশ

MATI PROTIDIN•October 15, 2026
শেয়ার করুন:

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নম্বর নাইন পজিশনে কে খেলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কোচ টমাস ডুলি। সেই অনিশ্চয়তা কাটছে অবশেষে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানকে সাফের শুরু থেকেই পাচ্ছে বাংলাদেশ। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণ এবার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। টুর্নামেন্টে তার খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কোচ টমাস ডুলি।

দীর্ঘদিন ধরেই একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব অনুভব করছে বাংলাদেশ।

রোনানের অন্তর্ভুক্তিতে সেই ঘাটতি কিছুটা পূরণের আশা করছে দল। তাকে পাওয়া নিয়ে ডুলি একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রোনানকে সাফে পাওয়া যাবে এটা নিশ্চিত। তবে ডেকলানকে (রোনানের যমজ ভাই) পাওয়া যাবে না। ওকে পরের কোনো আসরে দেখা যাবে।
’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিমও রোনানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আজকেই আমাকে সে (রোনান) কনফার্ম করেছে যে, ইনশাআল্লাহ আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’

গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে দল। পুরো টুর্নামেন্টেই নজর কেড়েছিলেন রোনান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি কিক ও হেড থেকে দুটি গোল করে বাংলাদেশকে জেতান। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই ফরোয়ার্ড।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশি ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান খেলোয়াড়
খেলাধুলা

বাংলাদেশি ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান খেলোয়াড়

October 14, 2026

বরিশাল সিটি করপোরেশন প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল চলাকালে বাংলাদেশি খেলোয়াড় রাব্বিকে তুলে আছাড় মারেন এক নাইজেরিয়ান...

আরও পড়ুন
লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
খেলাধুলা

লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

October 12, 2026

ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংস খেলে তিনটি ডাক মেরেছিলেন লিটন দাস। সেই খারাপ সময় পার করে ঘুরে দাঁড়ালেন...

আরও পড়ুন
লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
খেলাধুলা

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

October 10, 2026

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে...

আরও পড়ুন