আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবদুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত

MATI PROTIDIN•October 16, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনায় আরও এক শিশু ও এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর। পরে অস্ত্রধারী এক স্থানীয় বাসিন্দার গুলিতে সে নিহত হয়।

ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটিতে প্রায় এক লাখ মানুষের বসবাস।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ সাংবাদিকদের জানান, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি একাধিকবার গুলি চালিয়েছেন এমন অভিযোগ জানিয়ে এক ব্যক্তি ফোন করলে পুলিশ প্রথম হামলার খবর পায়। পরে স্কুলে হামলাকারী প্রবেশ করেছে জানিয়ে জরুরি নম্বরে একের পর এক ফোন আসতে থাকে। এরপর ওই এলাকার সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশপ্রধান জানান, স্থানীয় সময় দুপুর ১টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। এর কিছুক্ষণ পর এক কর্মকর্তা জানান, স্কুলে ঢোকা হামলাকারীকে ধাওয়া করে ভেতরে প্রবেশ করা এক স্থানীয় বাসিন্দা গুলি করেছেন। পরে পুলিশ সদস্যরা ভবনে ঢুকে হামলাকারীকে মৃত অবস্থায় পান।

নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশপ্রধান বলেন, হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা। তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে সে জোর করে স্কুলে প্রবেশ করেছিল।

এর আগে পুলিশের এক মুখপাত্র জানিয়েছিলেন, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। সেখানে কর্মরত আছেন ৪০ জনের বেশি কর্মী।

সম্পর্কিত সংবাদ

‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প

October 16, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন...

আরও পড়ুন
মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপ
আন্তর্জাতিক

মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপ

October 15, 2026

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করে একটি ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে অভিহিত করেছেন।...

আরও পড়ুন
জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত
আন্তর্জাতিক

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত

October 15, 2026

জাপানকে পেছনে ফেলে আগামী বছরের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে ভারত। বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক...

আরও পড়ুন